• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের ৩টি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের  ঘটনায় ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে ওই নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এবার কলেজ কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হলো। যদিও কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদ উর্ত্তীণের কথা বলা হয়েছে।

রোববার বিকেলে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উর্ত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার পীরগঞ্জে হিন্দু পল্লিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সৈকত মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে সেদিনই ঢাকায় সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সৈকত উসকানি দিয়ে ও গুজব ছড়িয়ে হামলায় মদদ দেয়। র্যা বের সংবাদ সম্মেলনের পর সৈকত ছাত্রলীগ নেতা বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এই নিয়ে সমালোচনা শুরু হয়।

এদিকে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার জানিয়েছিলেন, সৈকতকে গত ১৮ অক্টোবর দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে কারমাইকেল কলেজ দর্শন বিভাগের শিক্ষার্থী এবং ওই বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন।

উল্লেখ্য, পীরগঞ্জের রামনাথপুরের মাঝিপাড়ার যুবক পরিতোষ সরকার ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিযোগ ১৭ অক্টোবর রাতে বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামের ২৮টি হিন্দু্ বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযাগের ঘটনা ঘটে। এতে ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ