সিসি নিউজ ।। বাংলাদেশ জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ হয়েছে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে।
রবিবার দুপুরে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল নীলফামারী জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
সংগঠনের জেলা আহবায়ক ডা. নাফিস হোসেন সাকলাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা আশিক জনি, সাজ্জাদ হোসেন সোহাগ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলার সভাপতি সুজন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানান, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্টে ধর্মান্ধ গোষ্ঠি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। এই শক্তিকে রুখতে হবে।
স্বাধীনতা বিরোধীরা দেশকে অকার্যকর করা এবং অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগে রয়েছে। অন্য ধর্মের মানুষরা যেন আতংকে না থাকে এই নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।