• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সিসি নিউজ ডেস্ক।।  গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজিজ কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, আগুনের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে আশপাশের কয়েক কিলোমিটারের মানুষ বাসা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আগুনের শিখা ভয়াবহ আকার নিয়েছে এবং কারখানাটি থেকে থেমে থেমে বিকট শব্দ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ