• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ২৪২ জন অনুপস্থিত

নীলফামারী প্রতিনিধি ।। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ও স্বাস্থ্য বিধি মেনে নীলফামারীর ছয় উপজেলায় এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) পরীক্ষার প্রথম দিনে ১৩ হাজার ৮২ জন পরীক্ষার্থীর অংশগ্রহনের কথা থাকলেও সেখানে অংশ নেয় ১২ হাজার ৮৪০ জন পরীক্ষার্থী। এতে ২৪২ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলায় মোট পরীক্ষা কেন্দ্রর সংখ্যা ৪১টি। তবে প্রথম দিন কোন পরীক্ষার্থী বহিস্কারের খবর পাওয়া যায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এসএসসিতে ২২ হাজার ৪৬০ জন, এসএসসি দাখিলে ৪ হাজার ২৬৯ জন, এসএসসি ভোকেশনালে ২ হাজার ৮৮জন ও দাখিল ভোকেশনালে ১১৭ জন সহ মোট ২৮ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী রয়েছে।
এর মধ্যে প্রথম দিন রবিবার এসএসসিতে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় ৭ হাজার ৪৪২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৫ জন, এসএসসি (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান-২’এ ১ হাজার ৮৩০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭৫ জন, এসএসসি দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় ৩ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩১ জন ও এসএসসি দাখিল (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান-২’এ ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ জন। এতে সর্ব মোট ২৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ৪১টি কেন্দ্রের মধ্যে রয়েছে জেলা সদরে ৬টি, ডোমারে ৪টি, ডিমলায় ৪টি, জলঢাকায় ৪টি, কিশোরীগঞ্জে ৪টি ও সৈয়দপুর উপজেলায় ৩টি, এসএসসি (ভোকেশনাল) ৬টি, এসএসসি দাখিল ৭টি ও দাখিল (ভোকেশনাল) ৩টি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ