নীলফামারী প্রতিনিধি।। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নীলফামারীর সংগলশীতে আলোচনা সভা ও বিনা মুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস সিডিপি ব্যবস্থাপক সুব্রত ট্রডো।
বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, সংস্থার মেডিক্যাল অফিসার আবু তাহের সবুজ।
সভা পরিচালনা করেন আয়োজক সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন।
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ শ্লোগানে অনুষ্ঠিত ডায়াবেটিক সপ্তাহ উপলক্ষে বিনামুল্যে ৫০জনের ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
গুড নেইবারস নীলফামারী সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন জানান, রোগ নির্ণয়ে ১৫জনের ডায়াবেটিস সনাক্ত হয়।