• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জামানত বাতিল নৌকার মাঝির!

সিসি নিউজ ।। নীলফামারী সদরের ১১নং সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। শুধু তাই নয় জামানত হারাবেন নৌকার প্রার্থী মো. আব্দুল মজিদ শাহ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও জামায়াত সমর্থিত প্রার্থীর নীচে তাঁর অবস্থান। এ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম শাহ। তিনি ওই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম শাহ পেয়েছেন ৮ হাজার ৫৩৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ শাহ পেয়েছেন মাত্র ১ হাজার ২৯০ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অশ্বিনী কুমার বিশ্বাস ৫ হাজার ৩৮৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মো. মোস্তফা কামাল ৩ হাজার ৪৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

নৌকা প্রতিকের প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় জামানত হারাতে হচ্ছে। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে মোট ভোট প্রয়োগ করেছে ১৯ হাজার ৪৪৩ জন ভোটার।

নাম না প্রকাশের শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। তৃণমূলের ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদুল ইসলামকে মনোনীত করা হয়েছিল। কিন্তু তাঁর ভোট নির্বাচনী এলাকায় না থাকায় পরবর্তীতে প্রার্থী পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সোনারায় সংগলশী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মজিদকে নৌকা প্রতিকের মনোনয়ন দেন।

তবে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান জানান, নীলফামারীর জনপদ আওয়ামী লীগের ঘাটি। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারনে ভরাডুবি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ