• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে প্রতিকি চিহ্নে নারী নির্যাতনের প্রতিবাদ

সিসি নিউজ ।। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত শিশু ফোরাম। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের আলীপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। নগর উন্নয়ন কমিটির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল। সভা শেষে শিশু ফোরামের সদস্যরা প্রতিকী চিহ্নের মাধ্যমে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদ জানায়। প্রসঙ্গত ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে গত ২৫ নভেম্বর থেকে কর্মসুচী পরিচালনা করে আসছে। এরমধ্যে ছিলো সাইকেল র‌্যালী, গণ স্বাক্ষরতা, আলোচনা সভা, মসজিদে খুৎবা পাঠ, মন্দিরে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ