• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দেশে শিশু মুক্তিযোদ্ধা আছে প্রথম শুনলাম: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।।‘ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ