• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

সিসি নিউজ ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র  নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা এসব সামগ্রী তুলে দেন ।
অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া ৫টি বাড়িসহ মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ৪৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমানসহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ