জলঢাকা প্রতিনিধি ।। নীলফামারী জলঢাকা উপজেলার মীরগঞ্জে ট্রাকের ধাক্কায় হাফিজার রহমান (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। সে কাঠাঁলী ইউনিয়নের নয়াহাট এলাকার আছির উদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে টেংগনমারী-মীরগঞ্জ সড়কের কালকেওট এলাকায় রবিবার রাত ৯টার দিকে।
এলাকাবাসি জানায় হাফিজার ভ্যানে করে টেংগনমারী বাজার থেকে মীরগঞ্জ যাওয়ার পথে উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে নিহত হয়।