সিসি নিউজ।। নীলফামারীতে চার দিনব্যাপী শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।
আয়োজকরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন ওই মেলার আয়োজন করে।
আগামী ২ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্তি ঘটবে।