• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদে উঠছে গণমাধ্যমকর্মী আইন : তথ্যমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী সংসদ অধিবেশনে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন উত্থাপন করা হবে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ‘গণমাধ্যমকর্মী আইন’ প্রণয়নে ইতিমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করেছেন বলেও তিনি জানান। তিনি বলেন, ‘আশা করছি আগামী সংসদ অধিবেশনে আমরা এটি নিয়ে যেতে পারব।’ আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনটি পাস হলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ সব স্তরের সাংবাদিকদের আইনি সুরক্ষা হবে। তথ্যমন্ত্রী বলেন, ‘এই আইনে সাংবাদিকদের ন্যূনতম কী যোগ্যতা হওয়া উচিত তাও ঠিক করে দেওয়া হবে। না হলে ভুয়া সাংবাদিক রোধ করা যাবে না। বিষয়টি নিয়ে আমরা প্রেস কাউন্সিলে বসেছি। নতুন চেয়ারম্যানকে বলেছি, এ বিষয়ে একটা খসড়া তৈরি করতে। এটি হলে তখন আর যে কেউ সাংবাদিক হতে পারবে না, শৃঙ্খলা ফিরে আসবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিন উল আলম চৌধুরীসহ বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ