• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুব মহিলা লীগ নেত্রী তুহিনকে অব্যাহতি

সিসি নিউজ ডেস্ক ।। শোকজের জবাব না দেওয়ায় ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যুব মহিলা লীগ। গত ২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক অদক্ষতা, সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যে চিঠি কুরিয়ার সার্ভিস, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয়েছিল।

সাত কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও আপনার (তুহিন) কাছে থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে গঠনতন্ত্রের ১১ (খ) ও ১২ (খ) ধারা প্রয়োগের মাধ্যমে আপনাকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

শোকজের চিঠিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অসাংগঠনিক কর্মকাণ্ড করেন তুহিন। সেখানে তিনি সভাপতি নাজমা আক্তারসহ অনেককে অপমান, নাজেহাল এমনকি শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করাসহ তাঁর বিরুদ্ধে চারটি অভিযোগ আসে। সেসব অভিযোগের জবাব চাওয়া হয় তুহিনের পক্ষ থেকে। তবে সেই শোকজের জবাব তুহিন দেননি।

সংগঠন থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজের চিঠি দেখেছি। আর শুধু সভাপতির স্বাক্ষরিত চিঠি হওয়ায় উত্তর দিই নাই। আর ব্যক্তিগত কারণে আমাকেই এখন অব্যাহতি দিয়েছেন সভাপতি। আমি এই অব্যাহতি মানি না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম করব। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি যখন বলবেন তখনই আমি সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকব। তার আগে নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ