• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে দশ গ্রাম হেরোইনসহ আতিকুর রহমান সাজু (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি দল। মঙ্গলবার শহরের নয়াবাজার সিদ্দিক মিল এলকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর ওই এলাকার আইয়ুব উদ্দিনের ছেলে। তিনি গত পৌর নির্বাচনে এগার নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের ওই দলটি তার তার বাড়িতে অভিযান চালান। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, এই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ