• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনার মধ্যে মেঘ মেলায় হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী

সিসি নিউজ ডেস্ক ।। ভারতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী ভারতের উত্তরাঞ্চলের শহর প্রয়াগরাজে (পূর্বের এলাহাবাদ) উৎসবের জন্য আসতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভক্তরা বিশ্বাস করেন যে, মকর সংক্রান্তি উৎসবে গঙ্গা নদীতে স্নান করলে তাদের পাপ মোচন হবে। একই ধরনের জমায়েতের পর গত বছর ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছিল।

কিন্তু ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন এ বছর জমায়েত নিষিদ্ধ করতে রাজি হয়নি।

গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ মেঘ মেলায় যোগ দিতে আসা ভক্তদের করোনা বিধি মেনে চলার অনুরোধ করেছেন।

এদিকে মেঘ মেলা শুরুর আগেই মেলার মাঠ থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সেখানে ভিড় সামলানোর জন্য এরই মধ্যে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজিব নারায়ন মিশ্র গতকাল বৃহস্পতিবার বলেছেন, অন্তত ৩৮ জন পুলিশ কর্মী দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার শঙ্কা, এই আয়োজনকে কেন্দ্র করে করোনার হটস্পট গড়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ