• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদর উপজেলার এনামুল হক (৩৮) ও জামালপুর সদর উপজেলার দুলাল উদ্দীন (৮০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী রয়েছেন। চিকিৎসাধীন ৬৮ জনের মধ্যে ৩২ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ