• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিবন্ধনহীন আইপি টিভি বন্ধের নির্দেশ তথ্যমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেসব বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে এমন নির্দেশ দেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু দেশের কোনো কোনো জায়গায় এখনও আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় এবং ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।

হাছান মাহমুদ বলেন, আমরা জেলা প্রশাসকদের কাছে সেই কথাটাই বলেছি, অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদেরকে চিনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারেন না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ