• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিলমারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পরিষদ  নির্বাচনে ইউপি সদস্যদের মাঝে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে ইউপি সদস্য সহ ১০জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাপারীর বাজার এলাকায়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদস্য প্রার্থী নুর আলম ও  লাল মিয়ার সমর্থকদের মাঝে ভোট চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কর্মী ও সমর্থকরা লাঠিসোঠা নিয়ে বিবাদে জরিয়ে পড়ে এতে উভয় পক্ষের ইউপি সদস্য নুর আলম,  মমিনুল ইসলাম, সুরুজ্জামাল, বাদশা, জাহিদুল,  সাবেক ইউপি সদস্য লাল মিয়া, আমির হামজাসহ  ১০ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় সাবেক ইউপি সদস্য লাল মিয়ার সমর্থক কর্মীরা ইউপি সদস্য প্রার্থী নুর আলমের উপর হামলা করে।  এবং কর্মীদের মাঠে কাজ করতে বাঁধা প্রদানসহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে লাল মিঞার কর্মী বাহিনী বলে জানান সদস্য প্রার্থী নুর আলম। ইউপি সদস্য প্রার্থী নুর আলমের  করা অভিযোগ অস্বিকার করেন সদস্য প্রার্থী লাল মিঞা বলেন, নির্বাচনকে বিমুখসহ জনগনের মাঝে ভিত সৃষ্টির জন্য নুর আলম ও তার কর্মীরা আমাদের কর্মী ও সমর্থকদের উত্তেজিত করতে নানান মিথ্যা কথাসহ গালিগালাজ করে বেড়াচ্ছেন।
এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান এলাকা শান্ত রয়েছে তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ