• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

সিসি নিউজ ডেস্ক ।। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাসায় ফিরবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন । আজ ৮১ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া।

এ বিষয়ে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে বেগম জিয়ার চিকিৎসার নিয়োজিত মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিনই তাঁকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে মাঝে মাঝেই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ