• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজও বন্ধ

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চলমান বিধিনিষেধের মেয়াদ ৭ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই সময় সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে দুই দফায় জারিকৃত বিধিনিষেধগুলো বহাল রাখা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি লোক নিয়ে সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যাঁরা যোগদান করবেন তাঁদের অবশ্যই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ