সিসি নিউজ ডেস্ক ।। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।
বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেন।