• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

দিনাজপুরে আদালত থেকে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

সিসি নিউজ।। দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে আদালতের হাজতখানা থেকে কোর্টে নেওয়ার সময় অসংখ্য মানুষের সামনে থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামি হলেন-দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে লুৎফর রহমান (৩৫)।

এর আগে বৃহস্পতিবার সকালে নির্ধারিত তারিখে হাজিরা দিতে পুলিশ প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে লুৎফর রহমানকে অন্যান্য আসামিদের সঙ্গে কোর্টহাজতে আনা হয়। কোর্ট পুলিশ আসামি বুঝে নেয়। এরপর এজলাসে ডাক পড়লে দুই পুলিশ সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলি আদালত-১ এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় আসামি। এ সময় আসামির হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল বলে জানা গেছে। দিনভর আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও আসামি লুৎফর রহমানের সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকার ওহাবউদ্দিনের ছেলে মো. আরিফুল ইসলাম হত্যার শিকার হন। ঘটনার দিনই লুৎফর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন আরিফুলের বাবা মো. ওহাবউদ্দিন। জি আর মামলা নং ৪০৬ / ২০।

এ ব্যাপারে জানতে কোর্ট ইন্সপেক্টরের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ