সিসি নিউজ।। এইচএসসি ফলাফলে দিনাজপুরের খানসামা উপজেলায় এবার সেরা হয়েছে খানসামায় এইচএসসির ফলাফলে সেরা জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। উপজেলার এই প্রতিষ্ঠানটিতে এই শিক্ষাবর্ষে মোট পাশের হার ৯৪.৪৪ শতাংশ ৷ এবছর এইচএসসিতে অংশগ্রহন করে মোট ১৫৮ জন যার মধ্যে পাশ করে ১৫৩ জন। বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শাখা মিলে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
আজ দুপুরে জমিরউদ্দীন শাহ বালিকা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস করতে দেখা গেছে। অর্জিত ফলাফলে খুবই উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিভাবকগণ বলেন, এবার প্রতিষ্ঠানটির সাফল্য অতীতকে ছাড়িয়ে গেল। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টার সম্মিলিত প্রয়াসেই চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে।
জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ বলেন, আমরা সকল শিক্ষার্থীকে গভীর নজরদারির মধ্যে রেখেছি। যারা বার্ষিক পরীক্ষায় খারাপ করেছে তখন তাদের অভিভাবকদের ডেকে এনে বিষয়টি বলেছি যাতে তারা মেয়েদের পড়ার ব্যাপারে নজর রাখতে পারেন। এভাবে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় এ সাফল্য আমরা অর্জন করেছি।