• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে আগুনে পুড়ে ছাই একটি মিল ও তিনটি দোকান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে একটি মিল ও তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আদানীর মোড়
এলাকার আমিনুল ইসলামের ধান মিল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আধা ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, উল্লেখিত সময় আমিনুল ইসলামের মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের ভেলুর খড়ির গোলা ভাংড়ির দোকান, আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।
আমিনুল ইসলাম জানান, সব মিলিয়ে আগুনে তাঁদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার খোরশেদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ