• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম। ব্যাচেলর এ কর্মকর্তা সৈয়দপুরে কর্মরত সময়ে তাঁর দপ্তরের পরিদর্শন বাংলোর (আইবি) একটি কক্ষে থাকতেন। আর তিনি অফিসের আইবিতে মাত্র ২৮ দিন অবস্থান দেখিয়ে প্রতিদিন ২০০ টাকা হারে পাঁচ হাজার ৬ শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেন। অথচ তিনি সরকারিভাবে প্রতিমাসে বাড়ি ভাড়া পেয়েছেন সাত হাজার টাকার ওপরে।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুস্ সালাম নীলফামারীর সৈয়দপুরে উপ-সহকারী প্রকৌশলী পদে গত ২০১৯ সালের ১৯ জুন যোগদান করেন। এরপর থেকে ওই ব্যাচেলর কর্মকর্তা নিজের ক্ষমতা দেখিয়ে সরকারি অফিসের আইবিতে থাকতেন। দুই বছর আট মাস ধরে অফিস ভবনের দ্বিতল পরিদর্শন বাংলোর (আইবি) একটি কক্ষে অবস্থান করেন। আইবি’র বিদ্যূৎ, পানিসহ সকল সুযোগ-সুবিধাও ব্যবহার করেছেন। এতে করে অফিসের প্রতি মাসে অতিরিক্ত বিদ্যূৎ বিল পরিশোধ করতে হয়। যার পুরোটাই পরিশোধ হতো সরকারি দপ্তরের বরাদ্দের অর্থে। অথচ ওই কর্মকর্তা সৈয়দপুর উপজেলায় গত দুই বছর আট মাস কর্মরত থাকাকালে বাড়ি ভাড়া বাবদ উত্তোলন করেছেন সোয়া দুই লাখ টাকার বেশি উত্তোলন করেছেন।

এদিকে, উপ-সহকারি প্রকৌশলী আব্দুস সালামকে সৈয়দপুর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলায় উপ-সহকারি প্রকৌশলী হিসেবে বদলী করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর এ বদলীর আদেশ হয়েছে। তিনি সৈয়দপুর কর্মরত থাকাকালীণ অফিসের আইবিতে অবস্থান নিয়ে বিস্তর অভিযোগ উঠে। তাই ওই কর্মকর্তা তাঁর অনিয়ম ধামাচাপা দিতে সৈয়দপুর থেকে বদলি হয়ে যাওয়ার প্রাক্কালে অফিসের আইবিতে ২৮ দিন থাকার কথা স্বীকার করেন। আর এ জন্য তিনি গত ২০২১ সালে জানুযারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ২৮ দিন অফিসের আইবিতে অবস্থানে জন্য প্রতিদিন ২০০ টাকা হারে মাত্র পাঁচ হাজার ৬ শ’ টাকা সরকারি কোষাগারে জমা করেন। গত রোববার (২৭ ফেব্রুয়ারি) ১৩৭৪১০০০০২০৪১ কোডে সোনালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখায় ওই পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দেন তিনি। আর গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সৈয়দপুর অফিসের দায়িত্ব হস্তান্তর করেন। আজ মঙ্গলবার (১ মার্চ) তাঁর দিনাজপুরের কাহারোল উপজেলা জনস্বাস্থ্য অফিসের যোগদান করার কথা রয়েছে।

এ নিয়ে কথা হলে উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম অফিসের আইবিতে অবস্থানের কথা স্বীকার করেন। তিনি জানান, অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর মৌখিক নির্দেশে আইবি দেখভালের জন্য সেখানে থাকতেন তিনি। তারপরও যেহেতু অফিসের বিদ্যূৎ খরচ করেছেন সে জন্য ২৮ দিন অবস্থান বাবদ ২০০ টাকা হারে সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ