সিসি নিউজ ।। দিনাজপুর কম্পিউটার এসোসিয়েশন-এর কার্যানির্বাহী কমিটি গঠিত হয়েছে। সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে বাংলাদেশ কম্পিউটার এসোসিয়েশন-এর পরিচালক মোঃ সোলায়মান আজাদকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ও সিলিকন কম্পিউটারের স্বত্তাধিকারী রাকীব-উল-ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে কম্পিউটার বাজার এর স্বত্তাধিকারী মোঃ মোজাফ্ফর রহমান, সহ-সাধারণ সম্পাদক ক্লাসিক কম্পিউটারের স্বত্তাধিকারী মোঃ সাঈদ হোসেন, কোষাধ্যক্ষ আইকন কম্পিউটারের স্বত্তাধিকারী মেরাজ আহম্মেদ এবং কার্যকরি সদস্য রিহাম কম্পিউটার এর স্বত্তাধিকারী মোঃ আবু তালেব ও সার্ভিস পয়েন্টের স্বত্তাধিকারী মোঃ এনামুল হক বাধনকে মনোনীত করা হয়েছে।