• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুর রেল স্টেশনে ওয়াগন থেকে গম চুরি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির ঘটনা ঘটেছে। অথচ ওয়াগনের সিলগালা আগের মতই আছে। বুধবার (২ মার্চ) সকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে এ চুরির বিষয়টি টের পায়।

মেসার্স সিলভী ট্রেডার্স নামে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানে খালাসের দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মিজানুর রহমান জানান, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম। গমগুলো সৈয়দপর সরকারি খাদ্য গুদামে স্থানান্তর করা হবে। খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখা যায় বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে ওই পরিমান গম চুরি করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. মোজাফফর রশিদী রেজা জানান, ওইদিন স্টেশনের ইয়ার্ড থেকে গম আনলোড করার সময় ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় তিন টন গম চুরি হয়ে গেছে। এ চুরির ঘটনায় তিনি চরম উদ্বেগে প্রকাশ করেন।

জানতে চাইলে রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে গম চুরির ঘটনা একটি বিস্ময়কর ব্যাপার। কারন স্টেশন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। এছাড়া ১০০ গজের মধ্যে রয়েছে রেলয়ে (জিআরপি) থানা। গম চুরির ঘটনাটি স্টেশনের হয়ত বাইরে ঘটতে পারে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এস এম মোজাফ্ফর রশিদী রেজা মৌখিকভাবে চুরির ঘটনাটি আমাদের অবগত করেছেন। এই রহস্যজনক চুরির ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ