সিসি নিউজ ।। দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৬ নং জোতবানী ইউনিয়নের একইর বাজার হতে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
শনিবার (৫ মার্চ) রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর থানাধীন ৬ নং জোতবানী ইউনিয়নের একইর বাজার ১ নং আসামী মোঃ আব্দুল আলীমের মুদিখানা দোকানের স্টোর রুম হতে জুয়ার বোর্ড ও নগদ-৪৪,০১০ টাকা এবং ২ বান্ডিল জুয়া খেলার তাসসহ জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন আব্দুল আলীম (৩৮), মোঃ মোতালেব (৪৫), মোঃ সোহেল রানা (৩৫), মোঃ সোহেল রানা (২৮), মোঃ রব্বানী (৪০), মোঃ মাহমুদ হাসান (৩৫) ও মোঃ আমজাদ হোসেন (৩৫)। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়।
তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল গত শুক্রবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ৬ নং জোতবানী ইউনিয়নের একইর বাজার ১ নং আসামী মোঃ আব্দুল আলীমের মুদিখানা দোকানের স্টোর রুম হতে জুয়ার বোর্ড ও নগদ-৪৪,০১০ টাকা এবং ২ বান্ডিল জুয়া খেলার তাস জব্দ করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং- ৫, তাং- ৫/৩/২০২২ খ্রিঃ, ধারাঃ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যদাতাকে আন্তরিক ধন্যবাদ দেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার(মহন্ত) তিনি আরো বলেন, আমাদের অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।