• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামার আত্রাই নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। তিন বন্ধু মিলে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ লাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ও অপর দুজন সুস্থ আছে।

ঘটনাটি উপজেলার খানসামা আত্রাই সেতুর নিচে রবিবার (৬ মার্চ) বিকেলে ঘটেছে।

মৃত লাবিব উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র৷

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (৬ মার্চ) দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় লাবিব। পরে তার দুই বন্ধু মিলে উদ্ধার করতে গেলে তারাও এক পর্যায়ে ডুবে যায়৷ বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে বাকিদের উদ্ধার করলেও লাবিবকে খুজে পায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এরকম মৃত্যু কাম্য নয়। এমন মৃত্যু রোধে সচেতনতা থাকা জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ