• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে টাকার লোভ দেখিয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আর এ মামলায় অভিযুক্তের নাম আব্দুল মান্নান ওরফে বেল্লা (৬৫)। নির্যাতনের শিকার কিশোরীর মা বাদি হয়ে গত শুক্রবার (১১ মার্চ) সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেছেন। ইতিমধ্যে নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে ওই কিশোরী।
 মামলার সূত্রে জানা গেছে,  সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের  বয়েতপাড়ার মৃত. বিষাদু মামুদের ছেলে মো. আব্দুল মান্নান ওরফে বেল্লা (৬৫)। আর নির্যাতনের শিকার ওই কিশোরী একই এলাকার মো. রাশেদুল ইসলাম ও মোছা. শাহিনা বেগম দম্পতির মেয়ে।
 ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি  বিকেল আনুমানিক তিনটার দিকে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী একই এলাকার জনৈক ডাব্লু নামের ব্যক্তির বাড়ির উঠানে গাছের সুপারি কুড়াতে যায়। আর এই সুযোগে বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে বেল্লা ওই মানসিক কিশোরীকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি বাঁশঝাঁড়ে নিয়ে গিয়ে তাকে  ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর থেকে ওই কিশোরী বাড়িতে কোন রকম কথাবার্তা না বলে সারাক্ষণ শুধুমাত্র চুপচাপ থাকত। পরবর্তীতে গত ৯ মার্চ ওই কিশোরীর গোপানাঙ্গে ব্যাথা অনুভূত হলে সে বিষয়টি তার মাকে জানায়। এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদে সে ওই দিনের  বিস্তারিত ঘটনা তাঁর মা বলে। এর আগেও আব্দুল মান্নান ওরফে বেল্লা মানসিক রোগী ওই কিশোরীকে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
এ ঘটনায় ওই মানসিক কিশোরীর মা মোছা. শাহিনা বেগম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯ (১) ধারায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ