• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ইনডেক্সধারী শিক্ষকদের বদলির কথা ভাবছে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইনডেক্সধারী শিক্ষকদের বদলির দাবি অত্যন্ত যৌক্তিক। তাদের বদলির বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। শুক্রবার রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাশিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণ করে যদি শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়ে তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। কিন্তু আমরা জাতীয়করণ করার পর অনেক স্কুল-কলেজকে খুব ভাল করতে দেখছি না। যেকারণে এখনই সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা ভাবছে না সরকার।

মন্ত্রী বলেন, অনেক শিক্ষক পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। এখানে আর্থিক সামর্থের একটি বড় ব্যাপার আছে। কারণ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠান। আপনারা উৎসব ভাতার বিষয়ে যে দাবি জানিয়েছেন তা আমরা ভেবে দেখবো।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান ভাল। যেখানে লেখাপড়া ভাল হচ্ছে। এমন প্রতিষ্ঠানকে সব মানদণ্ড বিবেচনা করেই এমপিওভুক্ত করা হবে। বুঝতে হবে এটি জনগণের টাকা। তাই অযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে কখনোই এমপিওভুক্ত করা হবে না।

স্ব স্ব প্রতিষ্ঠানে দুপুরে খাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি বিষয় যখনই ঢুকে যাবে তখনই একটা সমস্যা তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কার্যক্রম সাবেক শিক্ষার্থী, স্থানীয় কমিউনিটি নিয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ