সিসি নিউজ।। নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে লিমন হোসেন (২৮) নামে এক যুবক। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার নামক স্থানে চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওই দূর্ঘটনা ঘটেছে।
নিহত লিমন ওই এলাকার গুড়গুড়ি গ্রামের মনসাপাড়ার নুর উদ্দিনের পুত্র। সে দুই সন্তানের জনক।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।