• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান পেলেন বিশেষ সম্মাননা পুরস্কার

সিসি নিউজ ।। একটি ক্লুলেস চুরি মামলার রহস্য উৎঘাটনে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন নীলফামারীর সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান। সোমবার নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ওই পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, এর পক্ষে তাঁর হাতে ওই পুরস্কার তুলে দেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময় নীলফামারী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান নীলফামারীর সৈয়দপুর থানায় যোগদানের পর থেকে ওয়ারেন্টভূক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার, বিভিন্ন মামলার তদন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে তদন্তের কাজ সম্পন্ন, আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখাসহ তাঁর ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছেন। সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী আল-ফারুক একাডেমি সংলগ্ন এলাকার জনৈক আকরামের একটি পালসার ১৫০ সিসি’র মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আকরাম সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মূলতঃ এটি ছিল একটি ক্লুলেস চুরির মামলা। পরবর্তীতে থানা থেকে এ মামলাটি তদন্তের দায়িত্বভার দেয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুর রহমানকে। তিনি মামলাটি তদন্ত করতে গিয়ে প্রযুক্তি ও গোপন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে অল্প সময়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোস্ট দর্জিপাড়া থেকে উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। আর এক্লুলেস চুরির মামলার রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেপ্তারে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ওই বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ