• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার অভিষেক

সিসি নিউজ ।। নিরাপদ সড়ক চাই নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার ২০২২-২০২৩ইং মেয়াদের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন সেন্টারে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর এর সহকারী প্রকৌশলী/ইনচার্জ মো. আহসান উদ্দিন।
নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল ইকবাল ফারুকী।
এতে অন্যান্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মো. বদিউজ্জমান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক নাছিম রেজা শাহ্, শিরিনা আকতার প্রমূখ। অভিষেক অনুষ্ঠানের আলোচনা পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জমান প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সংগঠনের নবগঠিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয়পত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মো. আহসান উদ্দিন ওই পরিচয়পত্র তুলে দেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে সংগঠনের সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শিরিনা আকতার পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সংগঠনের সাবেক সভাপতি রোটারিয়ান মো. মাহ্ফুজার রহমান রুবেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ