• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

ডিমলায় আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় আশ্রম পরিদর্শন করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। আজ বুধবার দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শ্রী শ্রী নিগমানন্দ স্বরস্বত্বী আশ্রমের নব নির্মিত ভবন পরিদর্শন শেষে আশ্রম কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি মনোরঞ্জন কুমার সিংহ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল হক,গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ