বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি মানছে না সরকার দলীয় এক প্রার্থী। তিনি হলেন আওয়ামী লীগ সমর্থীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহছিনা বেগম (কলস প্রতিক)। তিনি নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করে তার নির্বাচনী প্রচারনার পোস্টার উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্তম্ভে ঝুলিয়ে রাখেন। এ দৃশ্যটি দেখে সাধারন ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন কমিশনার কর্তৃক দায়িত্ব থাকলেও তাদের ভুমিকা রহস্যজনক।
রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারের স্তম্ভে নির্বাচনী প্রচারনার (কলস প্রতিক) পোস্টার ঝুলিয়ে রাখেন ওই প্রার্থীর সমর্থকরা। এছাড়াও তাদের মধ্যে অধিকাংশই প্রার্থী নির্বাচনী আচরন বিধিকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছেন। এপর্যন্ত নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় সাধারন ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও নির্বাচনি প্রচারনার জন্য প্রার্থীরা দিনে রাতে ব্যবহার করছে বিকট শব্দের মাইক। এতে চলতি এসএসসি পরীক্ষার্থীদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়ে অনেক শিক্ষার্থী। আচরণ বিধি অমান্য করে প্রায় সব প্রার্থী দেওয়ালে পোস্টার লাগিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, নির্বাচনের আচরন বিধি লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য এ উপজেলায় আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।