• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে মোটরসাইকেল মেকানিক দোকানে চুরি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল মেকানিক দোকানের চালের টিন কেটে দড়ি বেয়ে নেমে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে শহরের গার্ডপাড়ায় বিসমিল্লাহ মোটরসাইকেল মেকানিক দোকানে এই চুরির ঘটনা ঘটে । এ সময় চোরেরা নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রাংশ (পার্টস) ও মেরামতের যন্ত্রপাতি (টুলস্) চুরি করেছে।

বিসমিল্লাহ মোটর সাইকেল মেকানিক দোকানের স্বত্বাধিকারী একরাম হোসেন বলেন, প্রতিদিনের মত যথারীতি গতকালও রাতে দোকান বন্ধ করে বাসায় যাই।
পরের দিন সকাল ৯ টার দিকে কাজের ছেলেটা দোকানের তালা খুলে ভিতরে ঢুকেই দেখে জিনিসপত্র সব এলোমেলো এবং মাঝ বরাবর একটা মোটা কাপড়ের রশি (দড়ি) চাল থেকে মেঝে পর্যন্ত ঝুলছে। রশির মাথার দিকে তাকাতেই চোখে পড়ে উপরের চালের টিন কাটা। এতে সে বুঝতে পারে দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে এসে দেখি আলমিরা থেকে নগদ ১৫ হাজার টাকাসহ মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি (টুলস্), কয়েকটি টায়ার নেই।
জানতে চাইলে সৈয়দপুর থানার উপপরিদর্শক সাহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছি। চুরির সাথে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ