• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে কার্টুনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ওয়ার্সিপাড়া এলাকায় রেললাইনের ধারে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) সকালে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম জানান, সকালে কার্টুনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নীলফামারী সদর থানায় খবর দেয়। নীলফামারী থানা আমাদের অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করেন।
তিনি বলেন, নবজাতকটি আজ রাতেই ভূমিষ্ঠ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গভী রাতে কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে যায়। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ