বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ৪০ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, ফুলবাড়ি উপজেলার আখিঘটনা (বোরঙ্গামোড়) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আতিয়ার রহমান (৩২) ও একই এলাকার মৃত নজিমুদ্দিনের ছেলে মোঃ একরামুল হক (৩২) এবং কাচারীপাড়া (পুকুরমোড়) এলাকার মৃত তজিমুদ্দিনের ছেলে মোঃ রইচ উদ্দিন বাবু (৪১)।
ব্রহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাত্রী ৪টার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউপিস্থ দেশমা বাজার হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে দেশমা মন্দিরের সামনে থেকে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করেন। সে সময় মোঃ আকবর হোসেন (৪১) নামের এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ব্রহস্পতিবার ভোর রাতে এসআই হরিদাস বর্মন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযানে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে দেশমা মন্দিরের সামনে থেকে বিপুল পরিমান মাদকসহ ৩জনকে আটক করা হয়। সে সময় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এঘটনায় মাদকদ্রব্য আইনে বিরামপুর থানায় মামলা করা হয়েছে এবং ৩জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ রকম বিশেষ অভিযান অব্যহত থাকবে।