• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ছোড়া পাথরে ঠোঁট কাটল চলন্ত ট্রেনচালকের: দুই মাদ্রাসা ছাত্র আটক

সিসি নিউজ ডেস্ক ।। খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় শুক্রবার সকালে ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হয়েছেন। পাথর নিক্ষেপের পর ট্রেন থামিয়ে রেলওয়ে পুলিশ ধাওয়া করে পাথর নিক্ষেপের দায়ে ২ মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান শুক্রবার বেলা ১১টায় জিআরপি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি সকাল সোয়া ৭টায় ফুলবাড়িগেট যোগীপোল এলাকা অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হন। পাথরের আঘাতে তার ঠোঁট ও মুখ কেটে যায়।

তখন চালক ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ে পুলিশ ২ জনকে আটক করে। আটকরা হলো যোগীপোল আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সামিউল হাসান সিয়াম (১৪) ও সাজ্জাদ শেখ (১৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ