রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। দুপুরের দিকে করতোয়া নদীর গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এসময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তেই চাপায় পড়ে তাঁরা। এসময় হান্নান গর্ত থেকে উপরে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপায় মারা যান।পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেতুঁলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।