• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

স্ত্রীসহ আ’লীগ নেতা বিরুদ্ধে দুদকে মামলা

জয়পুরহাট প্রতিনিধি ।। জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলমের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক কামরুজ্জামান সোমবার এ মামলা রুজু করেছেন।

মামলা সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর গত ২০১৯ সালের ৩১ জুলাই বগুড়া দুর্নীতি দমন অফিসে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরনী দাখিল করেছেন। যেখানে ওই নেতা ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

এ ছাড়া অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজে ভোগ দখল করে রেখেছেন। একই সাথে তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের ৩৬ লাখ ৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ এবং ১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক।

বিষয়টি দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যার প্রেক্ষিতে সোমবার দুদকের সহকারী পরিচালক নূর আলম বগুড়ার দুদক কার্যালয়ের এজাহার দাখিল করলে অন্য সহকারী পরিচালক কামরুজ্জামান ওইদিনই দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় মামলাটি রুজু করেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর সাংবাদিকদের বলেন, ‘দুদকে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা জানি। কয়েকদিন আগে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো তা ঘোষণা দিয়েছি। সে কারনেই একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠেপরে লেগেছে। যাতে করে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে না পারি।’

গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, ‘ এ ব্যাপারে অবগত আছি, তাদের বিরুদ্ধে দোষ প্রমানিত হলে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগকে অবহিত করানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ