সিসি নিউজ ।। তিন বছর পরে বাংলাদেশ ছাত্রলীগের সৈয়দপুর উপজেলা শাখার আংশিক কমিটি কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য মোমেন শাহরিয়য়ার টুটুলকে সভাপতি এবং এস এম সাদেকুর রহমান সজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সাজ্জাদ হোসেন পাপ্পুসহ ৮ জন সহসভাপতি, আব্দুল্লা আল মারুফ সহ পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। রায়হান সরকারসহ তিন জনকে সাংগঠনিক সম্পাদক, অলিউর রহমান জুয়েলকে দপ্তর সম্পাদ করে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ কমিটিকে আগামী এক মাসের মাধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।