• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আশুরার বিলে দর্শনার্থীদের ভারে ভেঙে পড়ল কাঠের সেতু

সিসি নিউজ ।। দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিক স্পট জাতীয় উদ্যান আশুরার বিলের দৃষ্টিনন্দন কাঠের সেতুটি ভেঙে পড়েছে। গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে বেশ কয়েক জন দর্শনার্থীসহ সেতুর সেতুটির একাংশ ভেঙে পড়ে যায়। এতে ৭-৮ জন দর্শনার্থী আহত হয়।

আব্দুল হাই নামে এক প্রত্যক্ষদর্শী জানান, একসঙ্গে অনেক দর্শনার্থী ওঠায় সেতুর একাংশ ভেঙে আনুমানিক ১৫ / ২০ জন বিলে পড়ে যায়। বিলে ধানের জমি থাকায় তাদের খুব বেশি আঘাত পায়নি।

আরেক প্রত্যক্ষদর্শী ওষুধ বিক্রেতা রায়হানুল ইসলাম জানান, সেতুটি আগে থেকেই ঝুঁকি পূর্ণ ছিল, বেশ কিছু খুঁটি, রেলিং এর কাঠ নষ্ট হয়ে গিয়েছিল, কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে অনেক দর্শনার্থী সেতুতে যেন না ওঠে সে জন্য সতর্ক ব্যবস্থার দাবি করেন তিনি।

এবার ঈদে উপজেলার দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী, কাচদহ সেতুসহ আশুরার বিলে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়।

আশুরার বিল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, অনাকাঙ্ক্ষিতভাবে সেতুর একাংশ ভেঙে কয়েক জন দর্শনার্থী বিলে পড়ে যায়, ঈদের দিন হওয়ায় একসঙ্গে অনেক দর্শনার্থী সেতুতে ওঠায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত সেতুর সংস্কার কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য ২০১৯ সালের ১ জুন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন আঁকা বাঁকা কাঠের সেতুটি উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. শিবলী সাদিক।

উৎস: আজকের পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ