• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

সিসি নিউজ ।। ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন হোসেন (৭) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৫)।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার বলেন, দুই চাচাতো ভাইবোন বাড়ির অদূরে এক‌টি মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে মাঠের পাশে পুকুরে ডুবে দুজন নিখোঁজ হয়। পরে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হ‌রিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হ‌রিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হঠাৎ করে চাচাতো ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ