• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শ্রীলঙ্কায় এমপিকে গুলি করে হত্যা

সিসি নিউজ ডেস্ক ।। সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্য (এমপি) নিহত হয়েছেন। আজ সোমবার শ্রীলঙ্কার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ সকালে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে তাঁর সরকারি বাসভবন টেম্পল ট্রির বিপরীতে একটি বিক্ষোভ করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরই তাঁরা টেম্পল ট্রির কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত অন্তত ১৬ জনকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। এ সময়ই এমপি আহত হন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিত্তামবুয়া এলাকায় এমপি অমরাকীর্তিকে বহনকারী গাড়ির গতিরোধ করেন দুই ব্যক্তি। আকস্মিকভাবে তাঁরা এলোপাতাড়ি গুলি চালান। এতে এমপি গুরুতর আহত হন। তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সাধারণ জনগণকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে একটি টুইট করেন। এপরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মাহিন্দা রাজাপক্ষে টুইটে বলেন, ‘দেশে এখন অতি আবেগে সবাই ভাসছে। আমি আমাদের সাধারণ জনগণকে সংযম অবলম্বনের জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, সহিংসতা শুধু সহিংসতার জন্ম দেয়। আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছি তার একটি বাস্তবসম্মত সমাধান প্রয়োজন। এই প্রশাসন এই সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাহিন্দার টুইটের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা লিখেছেন, ‘শুধু সহিংসতা আপনার সমর্থকদের দ্বারা সংঘটিত হয়েছে—ক্যাডার এবং গুন্ডারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আক্রমণ করার আগে আপনার অফিসে এসেছিল।’

বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। জ্বালানি, খাদ্য এবং ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহে চরম ঘাটতি দেখা দিয়েছে। সরকার ও আইন প্রণেতাদের জরুরি সমাধান খোঁজার আহ্বান জানিয়ে কয়েকদিন ধরে দেশব্যাপী বিক্ষোভ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ