• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামায় ছাগল পেল ১৬ দরিদ্র পরিবার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) বাস্তবায়নে ১৬টি দরিদ্র পরিবারের মাঝে ৩২ টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মে) সকালে উপজেলার পূর্ব ছাতিয়ানগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আংগারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দেশী ছাগল পালন প্রকল্পের আওতায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার।

ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর সভাপতি অনন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও ন্যাশনাল ইম্প্রুভমেন্ট রুট (নীড়) এর নির্বাহী পরিচালক আইনুল হক শাহয়ের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ প্রমুখ।

ইউএনও রাশিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সরকারী সহায়তায় এনজিও’র উদ্যোগে এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, কিছুদিন লালন-পালনের পর ছাগল থেকে বাচ্চা হবে। ছাগল বিক্রির অর্থ দিয়ে এক সময় তাদের পরিবারে সচ্ছলতা ফিরানোর পাশাপাশি সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ