• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৪ প্রার্থী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন ৪ প্রার্থী।

তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফিন।

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর প্রামাণিকের কাছে ফরম জমা দেন এই ৪ প্রার্থী।

জানা যায়, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ ১৫ জুন। উপজেলার ৬টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে এক লক্ষ ৩৫ হাজার ৮১ ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৮৫৬০ জন ও নারী ভোটার ৬৬৫২১ জন।

উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ