• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে চাকুরির খোজে এসে প্রতারনার শিকার

সিসি নিউজ ।। চাকরির প্রলোভন দেখিয়ে মো: সোয়েব নামে এক যুবকের মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে পালিয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নীলফমারীর সৈয়দপুরে। প্রতারনার শিকার সোয়েবের বাড়ি খুলনায়। তাঁর বাবার নাম নজরুল ইসলাম। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ আমাদের প্রিয় সৈয়দপুর’ এর সদস্য ইয়াসিনের সহযোগিতায় তিনি তাঁর বাড়ি খুলনায় ফিরে যেতে সক্ষম হয়েছেন।

প্রতারনার শিকার ওই যুবক জানান, তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়। সংসারের কষ্ট দেখে তিনি বাবাকে সাহায্য করতে চাকুরির খোঁজে বেড়িয়েছিল তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওভি নামে এক যুবকের সাথে তাঁর পরিচয় হয়। ওভি তাকে চাকুরি দেওয়ার কথা বলে খুলনা থেকে সৈয়দপুরে আনেন। সকাল ৭ টার ট্রেন থেকে সৈয়দপুরে নেমে স্থানীয় চৌধুরী টাওয়ারের সামনে রেললাইনে পাশে এক খাবারের হোটেলে তাকে বসিয়ে কৌশলে তাঁর মোবাইল টাকা পয়সা সব নিয়ে সটকে পড়েছে। পরে সব ঘটনা শুনে ইয়াসিন তাকে খুলনায় তার বাড়িতে ফিরে যেতে সাহায্য করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। তাই তার বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ