• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ১০

সিসি নিউজ।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারীতে অসদুপায় অবলম্বনের দায়ে দশ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এদের মধ্যে নীলফামারী সদরের ৭জন এবং সৈয়দপুরের ৩জন রয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নীলফামারী ও সৈয়দপুরে মোট ৩১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ হাজার ৬৫০জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৮ হাজার ৬৪৯জন। ৫ হাজার ১ জন অনুপস্থিত থাকায় উপস্থিতির হার ৭৮ দশমিক ৮৫।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, নীলফামারী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে একজন, চাঁদেরহাট ডিগ্রি কলেজ কেন্দ্রে চারজন, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুজন এবং কয়ানিজ পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকর বহিষ্কার করা হয়।

বহিস্কারের বিষয়টি নীলফামারী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম মণ্ডল নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ